উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস- ২০২৬ পালিত
উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস- ২০২৬ পালিত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। ৮ নভেম্বর, রবিবার সকাল ১১ টায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে " কে এম মাসুদুর রহমান উপজেলা সমবায় অফিসার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম
মেহেদী হাসান, মোঃ গোলাম মোস্তফা সহকারী পল্লী উন্নয়ন অফিসার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মোঃমোসাদ্দেকুর রহমান ডিজিএম পল্লী বিদ্যুৎ, আহম্মদ আলী ডিজিএম অবসরপ্রাপ্ত গ্রামীণ ব্যাংক) উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা সভাপতি উলিপুর উপজেলা কেন্দ্রীয় সমবায়
সমিতি লিঃ গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা অফিসার নার্গিস ফাতেমা তোকদার, মতলেবুর রহমানবিশিষ্ট সমাজ সেবক, সাখাওয়াত হোসাইন উপজেলা এনসিপি আহবায়ক, আব্দুল্লাহ আল মাহীন সাবেক ছাত্র নেতা, মোছাঃ শাহীদা বেগম থেতরাই নারী উন্নয়ন সমবায় সমিতি প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স