নাইক্ষ্যংছড়িতে কঠিন চীবর দান অনুষ্ঠানে জাবেদ রেজা, বললেন—সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি
নাইক্ষ্যংছড়িতে কঠিন চীবর দান অনুষ্ঠানে জাবেদ রেজা, বললেন—সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কুঞ্জবন বৌদ্ধবিহারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা। প্রধান অতিথির বক্তব্যে জাবেদ রেজা বলেন, বিএনপি সরকারের কাছে সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের ১৪টি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জাতীয়তাবাদী দর্শনের কথা তুলে ধরেছিলেন, তা সম্প্রীতি ও সহাবস্থানের ভিত্তি তৈরি করেছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন। এর আগে দুপুর ১২টার দিকে দুই শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন ও বিএনপির নেতাকর্মীরা নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে তাঁকে অভ্যর্থনা জানিয়ে উপজেলা সদরে নিয়ে আসেন। পরে তিনি নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির পরিচালনা কমিটির মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। কুঞ্জবন বৌদ্ধবিহারে আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বী বড়ুয়া সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন তূষার, চনু মং মারমা, মাও সেতুং তঞ্চঙ্গ্যা, অ্যাডভোকেট উমে চিং মারমা, সাবেক পৌর কাউন্সিলর মো. আয়োব,
বান্দরবান জেলা বিএনপির সদস্য সেলিম রেজা, বান্দরবান কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লিটল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য আরিফ উল্লাহ চুট্টু, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্ভাব্য
উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম বাহাদুর, সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আবছার সোহেল,সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মৌলানা সোমলতা আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স