ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে পার্কিংয়ে থাকা বাসে আ'গুন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৮ ২০:২৬:৪২
সাভারে পার্কিংয়ে থাকা বাসে আ'গুন সাভারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

সাভারে পার্কিংয়ে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসটির প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

 

শনিবার (৮ নভেম্বর) দিবাগত  রাত ২টা ৫৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৩টা ১০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। 

 

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বাসটি সাভার পরিবহনের এবং পার্কিংয়ে রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। 

 

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 







 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ