ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পার্কিং নিয়ে বিরোধের জে'রে প্রতিবেশীকে ১৪ রাউন্ড গু'লি চালিয়ে হ'ত্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৮ ১৮:৩৫:৩২
পার্কিং নিয়ে বিরোধের জে'রে প্রতিবেশীকে ১৪ রাউন্ড গু'লি চালিয়ে হ'ত্যা পার্কিং নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে ১৪ রাউন্ড গুলি চালিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে এক প্রতিবেশীকে এলোপাতাড়ি গুলি করে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মনু শর্মা ওরফে মোহনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাতে ভারতের হরিয়ানার ফরিদাবাদে এই নির্মম ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

 

নিহত ব্যক্তির নাম পরমজিৎ (৪২)। তিনি সিঙ্গাপুরে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং পরিবারের এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঘটনার মাত্র এক দিন আগে ভারতে ফিরেছিলেন।

 

পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে ফরিদাবাদের সেক্টর ২১সি এলাকায় এ ঘটনা ঘটে। সেক্টর ২১সির ৬৪১ নম্বর বাড়ির প্রথম তলায় পরমজিৎ এবং তৃতীয় তলায় অভিযুক্ত মনু শর্মা বাস করতেন। গাড়ি পার্কিং সহ বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

 

ঘটনার দিন রাতে সেই বিরোধই একপর্যায়ে সহিংস রূপ নেয়। পরমজিতের ওপর তার প্রতিবেশী মনু শর্মা নিজের বৈধ আগ্নেয়াস্ত্র থেকে অন্তত ১৪ রাউন্ড গুলি চালান। এর মধ্যে ৮ থেকে ৯টি গুলি পরমজিতের শরীরে বিদ্ধ হয়। মারাত্মক আহত অবস্থায় স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

সুরজকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রহ্লাদ কুমার জানান, ঘটনার পরপরই ফরিদাবাদ অপরাধ দমন শাখার সেক্টর ৩০ দলের সদস্যরা সাঁড়াশি অভিযান শুরু করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত মনু শর্মাকে গ্রেপ্তার করা হয়।

 

বর্তমানে নিহতের ময়নাতদন্ত চলছে এবং ঘটনার বিস্তারিত কারণ ও নেপথ্য অনুসন্ধানে অভিযুক্তকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।







 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ