ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ৩ মা'দ'ক ব্যবসায়ী আ'ট'ক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৭ ১৮:৩৩:২৬
রাণীশংকৈলে ৩ মা'দ'ক ব্যবসায়ী আ'ট'ক রাণীশংকৈলে ৩ মা'দ'ক ব্যবসায়ী আ'ট'ক
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও গ্রামে ইয়াবা পাচারকালে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, উপজেলার কলিগাঁও গ্রামের ইসমাইল (৩৫), তার স্ত্রী পারভিন আক্তার ওরফে পরীমনি (২৮) ও তার অপর স্ত্রী (নাম জানা যায়নি)। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ইসমাইল তার দুই স্ত্রীকে নিয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যে রওনা হন। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাদের গতিরোধ করে আটক করেন। পরে ঐক্যবদ্ধ জনতা তাদের রাণীশংকৈল থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

এলাকাবাসীর অভিযোগ, আটক ইসমাইল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। তার দুই স্ত্রীও এ চক্রের সক্রিয় সদস্য। তাদের মাদক ব্যবসার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক ব্যবসায়ীদের

দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ