ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকতার পাশাপাশি ধর্মীয় সেবায়, খড়মপুর মাজার কমিটিতে আবারও হান্নান খাদেম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৭ ২২:৫৪:২১
সাংবাদিকতার পাশাপাশি ধর্মীয় সেবায়, খড়মপুর মাজার কমিটিতে আবারও হান্নান খাদেম সাংবাদিকতার পাশাপাশি ধর্মীয় সেবায়, খড়মপুর মাজার কমিটিতে আবারও হান্নান খাদেম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

সাংবাদিকতার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় কাজী হান্নান খাদেম আবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ঐতিহ্যবাহী খড়মপুর মাজার পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো মাজার পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হলেন। এর আগে একবার এডহক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ নির্বাচনে নিজ পাড়ার প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেন হান্নান খাদেম। কাজী হান্নান খাদেম ইংরেজি দৈনিক নিউ এজ-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, দৈনিক যায়যায়দিন-এর আখাউড়া উপজেলা প্রতিনিধি

এবং আখাউড়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ স্থানীয়ভাবে প্রশংসিত। দীর্ঘদিন ধরে তিনি ঐতিহ্যবাহী খড়মপুর মাজারের বিভিন্ন কার্যক্রম ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। নির্বাচনে জয়ী হওয়ার প্রতিক্রিয়ায় কাজী হান্নান খাদেম বলেন, মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা তিনি সব সময়ই করেছেন। এবারের নির্বাচনে কাজীবাড়ি থেকে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে তিনজন নির্বাচিত হয়েছেন। আল্লাহর অশেষ রহমতে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মানুষ ভালোবেসে তাঁকে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সাংবাদিক সমাজ ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দৈনিক খবরের কাগজ ও নাগরিক টিভির

আখাউড়া প্রতিনিধি জুটন বণিক বলেন, সাংবাদিক হান্নান খাদেম একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মী। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা প্রশংসনীয়। নির্বাচনে জয়ী হয়ে তিনি সাংবাদিক সমাজের সম্মান আরও উজ্জ্বল করেছেন। সাংবাদিকদের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানান তিনি। আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. শাহাদাত হোসেন লিটন বলেন, তাঁদের একজন সহযোদ্ধা খড়মপুর মাজার পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাঁরা আনন্দিত। বিশেষ করে নিজ পাড়ার প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হওয়া গৌরবের বিষয়। তিনি প্রেস ক্লাব ও সাংবাদিকদের পক্ষ থেকে হান্নান খাদেমকে অভিনন্দন জানান। উল্লেখ্য, শুক্রবার উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী খড়মপুর মাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের উত্তরপাড়া, মধ্যপাড়া, পূর্বপাড়া, কাজীবাড়ি, মোল্লাবাড়ি, খাবাড়ি ও নোয়াবাড়ি—এই সাতটি পাড়া থেকে তিনজন করে মোট ২১ জন প্রার্থী নির্বাচিত হন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। সকাল

থেকেই ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘদিনের ঐতিহ্য ও ধর্মীয় আবেগের সঙ্গে জড়িয়ে থাকা মাজার পরিচালনা কমিটির নির্বাচন ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উৎসবমুখর পরিবেশ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ