ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৭ ২৩:৩৮:২২
বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠিত বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠিত
আহবায়ক মাও: মিজান, সদস্য সচিব:

নুরুল কবির বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।

সুন্নি ও সূফীবাদী মানুষের আস্থার ঠিকানা ও সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত একমাত্র জাতীয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। ৭ নভেম্বর, শনিবার বাদ

মাগরিব কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর বাজার জামে মসজিদ প্রাঙ্গনে মাওলানা মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বুড়িচং উপজেলা কমিটির সদস্য সচিব ও জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক লেখক ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির। বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও জেলা ইসলামী ফ্রন্টের সদস্য মাওলানা মো: গোলাম কিবরিয়া, মাওলানা সৈয়দ নুরুল কবির আতাউল, মো: আবদুল ওয়াদুদ, হাফেজ মো: ইসমাইল, হাফেজ মো: ইকরাম উদ্দিন, মো: মেহেদী হাসান অপু, মো: ইকবাল হোসেন চৌধুরী, মো: আদিল উদ্দিন ও ফারুক আহমেদ। উক্ত সভায় মাওলানা মো: মিজানুর রহমানকে আহবায়ক, সৈয়দ নুরুল কবির আতাউলকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ২ নং বাকশীমূল

ইউনিয়ন আহবায়ক কমিটি আগামী ৩ মাসের জন্য ঘোষণা করা হয়েছে। এসময় গতকাল ৭ নভেম্বর ভোর রাতে বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার শিক্ষা সফর উপলক্ষে কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ