ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জের কৃতী সন্তান নূরুন নবী সরকার মুকুলের এএসপি পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৭ ২০:১৩:১৯
পীরগঞ্জের কৃতী সন্তান নূরুন নবী সরকার মুকুলের এএসপি পদে পদোন্নতি পীরগঞ্জের কৃতী সন্তান নূরুন নবী সরকার মুকুলের এএসপি পদে পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক

রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের কৃতী সন্তান নূরুন নবী সরকার মুকুল সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর এ পদোন্নতিতে এলাকাবাসী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। গত ৫ নভেম্বর ২০২৬ ইং তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সারাদেশে কর্মরত ৬৭ জন পুলিশ পরিদর্শককে এএসপি পদে পদোন্নতি দেওয়া হয়। ওই তালিকায় নূরুন নবী সরকার মুকুলের ক্রমিক নম্বর ৩৪। জানা যায়, তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপপরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। দীর্ঘ প্রায় ৩৩ বছর নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে

চাকরিজীবন অতিবাহিত করার পর কর্মজীবনের শেষ প্রান্তে এসে এএসপি পদে পদোন্নতি অর্জন করেন। তাঁর এই পদোন্নতি শুধু পরিবারের জন্য নয়, পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়ন তথা কাশিমপুর গ্রামের মানুষের জন্যও গর্বের বিষয়। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি। মহান আল্লাহ পাক যেন তাঁকে অবশিষ্ট কর্মজীবন সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে সম্পন্ন করার তৌফিক দান করেন। অভিনন্দন ও শুভকামনা রইল। আমিন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ