ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে দোকান থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা চু'রি!

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৭ ১৬:১৪:১৪
কালীগঞ্জে দোকান থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা চু'রি! কালীগঞ্জে দোকান থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা চুরি!
কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের কুহিনূর মার্কেটের স্বপ্নযাত্রা ট্রেডার্স মুদি দোকানের ক্যাশ ড্রয়ার থেকে শনিবার সকালে ক্রেতা সেজে সু-কৌশলে ১ লক্ষ ২০ হাজার টাকা চুরির ঘটানা ঘটে। স্বপ্নযাত্রা ট্রেডার্সের মালিক শামীম আহম্মেদ বলেন- শনিবার সকাল ১০ টায়

লুঙ্গি ও গেঞ্জি পড়া একজন ক্রেতা দোকানে আসেন।সে দোকানে এসে বিভিন্ন পন্য কেনার কৌশল অবলম্বন করে আমাকে ব্যাস্ত রাখেন।লোকটি চলে যাওয়ার পর দোকানের মালামাল কেনার জন্য ক্যাশ বক্সে রাখা ১ লক্ষ ২০ হাজার টাকা নেই। পরে দ্রুত সিসি ক্যামেরা ফুটেজ চেক করে ধরা পরে চুরির দৃশ্য। ফুটেজে দেখা যায় আমি যখন পিছন থেকে ক্রেতার অর্ডার করা মালামাল দিচ্ছিলাম ঠিক তখনই ক্যাশ থেকে টাকা নিয়ে উদাও ক্রেতা।

পরে আশে-পাশে খুঁজাখুজি করেও লোকটির কোন সন্ধান পাইনি। প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করে এই চোর চক্রের সদস্যরা উপজেলার বিভিন্ন বাজারে চুরি করে আসছে।দোকানদারদের দোকান পরিচালনার ক্ষেত্রে আরো সচেতন হাওয়া জরুরী।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ