কালীগঞ্জে দোকান থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা চু'রি!

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৪:১৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৪:১৬:১৪ অপরাহ্ন
কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের কুহিনূর মার্কেটের স্বপ্নযাত্রা ট্রেডার্স মুদি দোকানের ক্যাশ ড্রয়ার থেকে শনিবার সকালে ক্রেতা সেজে সু-কৌশলে ১ লক্ষ ২০ হাজার টাকা চুরির ঘটানা ঘটে। স্বপ্নযাত্রা ট্রেডার্সের মালিক শামীম আহম্মেদ বলেন- শনিবার সকাল ১০ টায়

লুঙ্গি ও গেঞ্জি পড়া একজন ক্রেতা দোকানে আসেন।সে দোকানে এসে বিভিন্ন পন্য কেনার কৌশল অবলম্বন করে আমাকে ব্যাস্ত রাখেন।লোকটি চলে যাওয়ার পর দোকানের মালামাল কেনার জন্য ক্যাশ বক্সে রাখা ১ লক্ষ ২০ হাজার টাকা নেই। পরে দ্রুত সিসি ক্যামেরা ফুটেজ চেক করে ধরা পরে চুরির দৃশ্য। ফুটেজে দেখা যায় আমি যখন পিছন থেকে ক্রেতার অর্ডার করা মালামাল দিচ্ছিলাম ঠিক তখনই ক্যাশ থেকে টাকা নিয়ে উদাও ক্রেতা।

পরে আশে-পাশে খুঁজাখুজি করেও লোকটির কোন সন্ধান পাইনি। প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করে এই চোর চক্রের সদস্যরা উপজেলার বিভিন্ন বাজারে চুরি করে আসছে।দোকানদারদের দোকান পরিচালনার ক্ষেত্রে আরো সচেতন হাওয়া জরুরী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]