ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১ কোটি ৮৯ লাখ পরিবারকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৪ ১৯:৪৭:১০
১ কোটি ৮৯ লাখ পরিবারকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেবে রাজ্য সরকার ১ কোটি ৮৯ লাখ পরিবারকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিবেদক

ভারতের উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত যোগ্য পরিবারগুলোকে দীপাবলি ও হোলি উপলক্ষে একটি করে বিনামূল্যের এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এ ঘোষণা দিয়েছেন তিনি।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজ্যের ১ কোটি ৮৯ লাখের বেশি উপকারভোগীর মধ্যে এলপিজি রিফিলের ভর্তুকি বিতরণ অনুষ্ঠানে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। এ কর্মসূচির জন্য রাজ্য সরকার ১ হাজার ৫০০ কোটি রুপি বরাদ্দ করেছে।

 

অনুষ্ঠানে আদিত্যনাথ জানান, বর্তমানে একটি গৃহস্থালি গ্যাস সিলিন্ডারের দাম ৯৮৩ দশমিক ৪৫ রুপি। কেন্দ্রীয় সরকারের ৩৩৫ রুপি ভর্তুকি পাওয়ার পর গ্রাহকদের পরিশোধ করতে হয় ৬৪৮ দশমিক ৫৫ রুপি। উৎসবে বিনা মূল্যে সিলিন্ডার দেওয়ার ফলে দরিদ্র পরিবারগুলোর সাশ্রয় হওয়া অর্থ দিয়ে মিষ্টি ও প্রদীপ কেনার সুযোগ হবে বলে মন্তব্য করেন তিনি।

 

কংগ্রেস সরকারের সময়ের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে যোগী আদিত্যনাথ দাবি করেন, আগে গ্যাস সংযোগ পেতে মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হতো। বর্তমান সরকার দরিদ্র পরিবারগুলোর জন্য বিনা মূল্যে গ্যাস সংযোগের ব্যবস্থা করেছে।

 

এদিকে আগামী ৭ নভেম্বর অযোধ্যায় অনুষ্ঠেয় দীপোৎসবকে সামাজিক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। উৎসবের প্রস্তুতি পর্যালোচনা করতে তার অযোধ্যা সফরের কথা রয়েছে। আদিত্যনাথের মতে, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে একত্র করার বার্তা দেয় এ উৎসব।

 

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক স্বার্থে জাতপাতের বিভাজনকে কাজে লাগানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ২০১৭ সালে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হওয়া দীপোৎসব অযোধ্যার সাংস্কৃতিক ঐতিহ্যকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আয়োজনে পরিণত করেছে।

 

আদিত্যনাথ বলেন, বিভিন্ন মানুষ নিজ হাতে প্রদীপ জ্বালালেও সেই আলো পুরো সমাজকে একত্র করে। তার মন্তব্য, জাতপাতের বিভাজন সমাজকে বিচ্ছিন্ন করে, অন্যদিকে অভিন্ন বিশ্বাস ও সংস্কৃতি মানুষকে একই বন্ধনে আবদ্ধ করে।






 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ