যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
নিজস্ব প্রতিবেদক
ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বাটমস জর্জিয়ার গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো অঙ্গরাজ্যের নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) এসোসিয়েটেড প্রেসের বরাতে আনাদোলু এজেন্সিতে এই ঐতিহাসিক জয়ের তথ্য নিশ্চিত করেছে।
আটলান্টার সাবেক মেয়র এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বাটমস একই সঙ্গে জর্জিয়ার গভর্নর হিসেবে নির্বাচিত প্রথম নারী এবং প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হওয়ার গৌরব অর্জন করেছেন।
এই জয়ের মাধ্যমে ডেমোক্র্যাটদের জন্য এক বিশাল সাফল্য এসেছে, কারণ ১৯৯৮ সালের পর থেকে দক্ষিণ পূর্বাঞ্চলীয় এই অঙ্গরাজ্যটিতে তারা আর কোনো গভর্নর নির্বাচনে জয়লাভ করতে পারেনি। মেয়াদ শেষ হওয়া রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হতে চলা বাটমস এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিলিয়নিয়ার স্বাস্থ্যসেবা নির্বাহী জ্যাকসনকে পরাজিত করেছেন।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ায় জয়লাভ করার ঠিক দুই বছর পর এই নির্বাচনী ফলাফল সামনে এলো।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আটলান্টার মেয়র হিসেবে দায়িত্ব পালন করা বাটমস মেডিকেড সম্প্রসারণ, সাশ্রয়ী আবাসন ব্যবস্থা নিশ্চিত করা এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির বিরোধিতা করে তাঁর নির্বাচনী প্রচারণা পরিচালনা করেছিলেন।