সংবাদপত্র ছিঁড়ে ফেলা স্বাধীনতার ওপর ন'গ্ন হস্তক্ষেপ : জামায়াত
সংবাদপত্র ছিঁড়ে ফেলা স্বাধীনতার ওপর ন'গ্ন হস্তক্ষেপ : জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক সহকারী লাইভ অনুষ্ঠানে এসে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘আমার দেশ’ ছিঁড়ে ফেলে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ করেছেন জানিয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার (৩১ অক্টোবর) রাতে দলীয় এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক সহকারী লাইভ অনুষ্ঠানে এসে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘আমার দেশ’ ছিঁড়ে ফেলে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ করেছেন। একটি জাতীয় দৈনিক ছিঁড়ে ফেলা শুধু একটি পত্রিকার প্রতি অবমাননা নয়, বরং এটি বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বার্তা বহন করে। তিনি বলেন, একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ছিঁড়ে ফেলার অর্থ শুধু একটি পত্রিকাই ছিঁড়ে ফেলা নয়, বরং আমরা মনে করি, সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ এবং মিডিয়াকে বন্ধ বা তালাবদ্ধ করে দেওয়ার পূর্ব আলামত। তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদকর্মী ও কলাকুশলীদের মাঝে এই আশঙ্কা তৈরি করবে যে, বাংলাদেশে আবার সরকারের হস্তক্ষেপে সংবাদপত্র বন্ধের সংস্কৃতি চালু হবে কিনা? বিজ্ঞাপন তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীকে নিয়ে তার বিভ্রান্তিকর বক্তব্য এবং
সংবাদপত্রের প্রতি তার এই অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিবাদী আচরণের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, যেহেতু তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োজিত- এজন্য তার এই কাজের পেছনে প্রধানমন্ত্রীর কোনো ইঙ্গিত আছে কিনা, জনগণ তা জানতে চায়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স