ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-৩১ ২৩:১১:৫৪
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক
স্টাফ রিপোর্টার:

মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে এক ব্যক্তিকে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক করা হয়েছে মর্মে এক প্রতিবাদ লিপিতে জানিয়েছে জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। প্রতিবাদ লিপিতে উপজেলা জামায়াত জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের শাহীন শিকদার জামায়াতে ইসলামী ছেড়ে শতাধিক নেতাকর্মীসহ ইসলামী আন্দোলনে যোগদান করেছেন মর্মে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

আমরা স্পষ্টভাবে জানাতে চাই, গারুড়িয়া ইউনিয়নে শাহীন শিকদার নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো কর্মী নেই এবং অতীতেও তিনি কখনো জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন না। সুতরাং তাঁকে জামায়াতের কর্মী হিসেবে উপস্থাপন করে দলত্যাগের যে সংবাদ প্রচার করা হয়েছে, তা জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি অনুরোধ, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকুন এবং প্রকাশিত মিথ্যা সংবাদটি অবিলম্বে সংশোধন বা প্রত্যাহার করুন। উল্লেখ্য, এর আগে গত জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল হক তালুকদারকে জামায়াত নেতা সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের খবরটিও বেশ ভাইরাল হয়েছিল। যোগদানের ছবিটি বরিশাল-৪ আসনের প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়ের তার

ভেরিফায়েড ফেসবুক পেইজে জামায়াত নেতা আখ্যা দেওয়ায় শুরু হয় তুমুল বিতর্ক। একপর্যায়ে বিতর্কের মুখে ফেসবুক থেকে পোস্ট সড়িয়ে ফেলা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ