ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগকে জনগণ প্রত্যাখ্যান করেছে: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-৩১ ২০:৩৫:৩৩
সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগকে জনগণ প্রত্যাখ্যান করেছে: মিয়া গোলাম পরওয়ার সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগকে জনগণ প্রত্যাখ্যান করেছে: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়াগামী লংমার্চের পথে বিভিন্ন স্থানে মানুষের ব্যাপক উপস্থিতির কথা তুলে ধরে বিএনপি সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগের বিরুদ্ধে জনগণ অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

 

শনিবার (৩১ অক্টোবর) সকালে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখী লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

 

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি সরকারকে জনগণের মনোভাব বুঝতে হবে। ঢাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত পথে পথে মানুষের উপস্থিতিই প্রমাণ করে, সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগকে তারা প্রত্যাখ্যান করেছে। জনগণ ইতোমধ্যে এ উদ্যোগের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের রাজপথের আন্দোলন এবং জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায়কে সরকারকে সম্মান জানাতে হবে। জনগণের দেওয়া রায় উপেক্ষা করে সংবিধান সংস্কার করা না হলে সরকারকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।’

 

পথসভায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার না করলে জনগণই সরকারকে স্থায়ীভাবে বিদায় জানাবে।’

 

এ সময় পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

 

উল্লেখ্য, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের অবসানসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্য।





 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ