ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বি'চ্ছে'দের গু'ঞ্জ'ন, তিন বছরের সম্পর্ক ভা'ঙছে'ন পলক-ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-৩১ ২০:৫০:৪০
বি'চ্ছে'দের গু'ঞ্জ'ন, তিন বছরের সম্পর্ক ভা'ঙছে'ন পলক-ইব্রাহিম বিচ্ছেদের গুঞ্জন, তিন বছরের সম্পর্ক ভাঙছেন পলক-ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদক

বলিউডে আবারও তারকা জুটির বিচ্ছেদের গুঞ্জন! দীর্ঘদিনের প্রেমের আলোচনায় থাকা অভিনেতা ইব্রাহিম আলী খান ও অভিনেত্রী পলক তিওয়ারি নাকি এবার আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিন বছরেরও বেশি সময় ধরে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় নানা আলোচনা চললেও কখনোই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি এই দুই তারকা।

 

ভারতীয় এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুত্বপূর্ণভাবেই সম্পর্কের ইতি টানতে চাইছেন ইব্রাহিম ও পলক। এমনকি বিচ্ছেদের উদ্যোগ নিয়েছেন ইব্রাহিম আলী খান। তবে ঠিক কী কারণে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।


প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কোনো ধরনের বিতর্কে জড়াতে চান না তারা। আপাতত দুজনই নিজেদের ব্যক্তিগত জীবন থেকে সরে এসে ক্যারিয়ারে মনোযোগ দিতে চান।

 

শুধু ব্যক্তিগত জীবনেই নয়, তাদের বিচ্ছেদের প্রভাব পড়েছে পেশাগত পরিকল্পনাতেও। একসঙ্গে কয়েকটি শুটিংয়ের পরিকল্পনা থাকলেও সেগুলোর কিছু বাতিল করা হয়েছে। অন্যদিকে কিছু কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বলেও জানা গেছে।

 

ইব্রাহিম ও পলকের সম্পর্ক নিয়ে প্রথম আলোচনা শুরু হয় ২০২২ সালে। সে সময় মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও জায়গায় একসঙ্গে দেখা যাওয়ায় তাদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।

 

উল্লেখ্য, পলক তিওয়ারি টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে। অন্যদিকে ইব্রাহিম আলী খান বলিউড তারকা সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের সন্তান।

 

তবে বিচ্ছেদের এই খবর নিয়ে এখন পর্যন্ত ইব্রাহিম কিংবা পলক, কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বলিপাড়ায় জল্পনা অব্যাহত রয়েছে।






 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ