ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ঝিনাইগাতীতে ডা. সেরাজুল হকের শাহাদাৎ বার্ষিকী ও স্মৃতি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-৩১ ১৭:১৬:০১
শেরপুরে ঝিনাইগাতীতে ডা. সেরাজুল হকের শাহাদাৎ বার্ষিকী ও স্মৃতি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শেরপুরে ঝিনাইগাতীতে ডা. সেরাজুল হকের শাহাদাৎ বার্ষিকী ও স্মৃতি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি,

শেরপুরের ঝিনাইগাতীতে সাবেক দুইবারের সংসদ সদস্য ডা. সেরাজুল হকের ৩২তম শাহাদাৎ বার্ষিকী এবং ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর বাজারে রাজমনি হোটেল সংলগ্ন স্থানে ডা. সেরাজুল হক কেন্দ্রীয় কমিটির ঝিনাইগাতী শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের ছোট ভাই মেজাবাউল হক বাবু। এ সময় উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সংগঠনের নেতা ফকির মো.

সিদ্দিক, মেহেদী হাসান বিপ্লব, সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও বস্ত্র বিতরণ শেষে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ