শেরপুরে ঝিনাইগাতীতে ডা. সেরাজুল হকের শাহাদাৎ বার্ষিকী ও স্মৃতি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৫:১৬:০১ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৫:১৭:১৩ অপরাহ্ন
মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি,

শেরপুরের ঝিনাইগাতীতে সাবেক দুইবারের সংসদ সদস্য ডা. সেরাজুল হকের ৩২তম শাহাদাৎ বার্ষিকী এবং ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর বাজারে রাজমনি হোটেল সংলগ্ন স্থানে ডা. সেরাজুল হক কেন্দ্রীয় কমিটির ঝিনাইগাতী শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের ছোট ভাই মেজাবাউল হক বাবু। এ সময় উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সংগঠনের নেতা ফকির মো.

সিদ্দিক, মেহেদী হাসান বিপ্লব, সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও বস্ত্র বিতরণ শেষে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]