ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিউমার্কেটের মূল সড়কে দোকান বসানো যাবে না: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-৩১ ১৮:০২:১৮
নিউমার্কেটের মূল সড়কে দোকান বসানো যাবে না: ডিএসসিসি প্রশাসক নিউমার্কেটের মূল সড়কে দোকান বসানো যাবে না: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউমার্কেট এলাকায় মূল সড়কে কোনো দোকান বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

 

শনিবার (৩১ অক্টোবর) নিউমার্কেট এলাকায় সড়ক দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযানের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

ডিএসসিসি প্রশাসক বলেন, নিউমার্কেট এলাকায় মূল সড়কে কোনো দোকান বসানো যাবে না। কোনোভাবেই রাস্তায় দোকান এলাউ করব না।

 

হকারদের উদ্দেশে আবদুস সালাম বলেন, দোকান বসানো থেকে দূরে থাকবেন। তা না হলে আপনাদের মালামাল নষ্ট হলে কেউ দায় নেবে না। অভিযান চলমান থাকবে।

 

 

 

 

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ