ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-৩০ ১৯:২৪:৪৩
শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ
নিজস্ব প্রতিবেদক:

শেরেবাংলা আবুল কাশেম ( এ কে) ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হলে  সাহিত্য সম্মেলন-২০২৬। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে বাংলাদেশ সাংস্কৃতিক জোট, বরিশালের আয়োজনে এ সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বরিশাল বিভাগের শতাধিক কবি, লেখক, কথা সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিজন অংশ নেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত

ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রফিকুল ইসলাম, অমৃতলাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহবুবুল হক, লেখক ও গবেষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংস্কৃতিক জোট, বরিশালের আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর। সঞ্চালনায় ছিলেন কবি পবিত্র মুখোপাধ্যায়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাসস এর চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নয়ন আহমেদ, কবি শাহীন চৌধুরী, কবি আলী হাফিজ ও কবি আরিফ আহমেদ মুন্না। এ অধিবেশনে সভাপতিত্ব করেন কবি মুস্তফা হাবিব। সাহিত্য সম্মেলনে শেরেবাংলা এ কে ফজলুল হকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং তাঁর স্মৃতি ও অবদান তুলে ধরা হয়। এ সময় অধ্যাপক মো. মোসলেম উদ্দিন শিকদারের রচিত ‘শেষ-ই-বাংলা: জীবন ও কর্ম’ এবং শেরেবাংলাকে নিয়ে প্রকাশিত ‘ছোটদের শেরেবাংলা’ বইয়ের ওপর আলোচনা করেন কবি জামান মনির ও লেখক মাহমুদ ইউসুফ। অনুষ্ঠানে কবি লেখক ও সাহিত্যিকদের হাতে শেরে বাংলা সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি কবি আব্দুল হাই শিকদার। সাংবাদিক ও কথা সাহিত্যিক হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন কথা সাহিত্যিক মোঃ মামুন-অর-রশিদ। তার লেখা ছোট গল্প প্রথম প্রেম, সাজু, টাকার বন্ধু ও সলিল সমাধী । এগুলো সাহিত্য পাতা সহ বিভিন্ন

ম্যাগাজিনে প্রকাশের পাঠক মহলে বেশ সমাদৃত হয়। আয়োজকরা জানান, সাহিত্য ও সংস্কৃতিচর্চার বিকাশ এবং নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও মনীষীদের অবদান তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ