ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজো শুরু করেছে : রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-৩০ ১৮:১১:১৮
জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজো শুরু করেছে : রাশেদ খাঁন জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজো শুরু করেছে : রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্যই ভারতের সাথে লিয়াজো শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। সেসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। রাশেদ খাঁন বলেন, জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্যই ভারতের সাথে লিয়াজো শুরু করেছে। অর্থাৎ আওয়ামী লীগ যে

রাজনীতি করতো ভারতের তোষণ করা, এখন জামায়াত সেই পথেই হাঁটছে। সে কারণেই তারা গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করছে। তিনি বলেন, বিমান বাহিনীর কর্মকর্তা তাহসিফের মাধ্যমেই মানুষ জানতে পেরেছিল, শেখ হাসিনার পলায়নের খবর। কিন্তু একটি পত্রিকা কোনো তথ্য প্রমাণ ছাড়াই তাকে ভারতীয় সংস্থা ‘র’-এর এজেন্ট হিসাবে চিত্রায়নের একটা অপচেষ্টা দুঃখজনক।

কিন্তু তাহসিফ হত্যার পর আওয়ামী লীগের নগ্ন উল্লাস দেখেছি। ফলে তার হত্যার পেছনে কোনো আওয়ামী গুপ্তচর আছে কিনা সেটা আইনশৃঙ্খলা বাহিনী ক্ষতিয়ে দেখবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ