ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়:

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৯ ১৯:৪০:৪৮
শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়: শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়:
নিজস্ব প্রতিবেদক

জনস্বাস্থ্যবিদ. এম আব্দুর রব আব্দুল্লাহ্ একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিশুর সুস্থ বিকাশের ওপর। আর এর মূল ভিত্তি তৈরি হয় জীবনের প্রথম কয়েক বছরে। কিন্তু বর্তমান সময়ে ভুল খাদ্যাভ্যাসের কারণে আমাদের শিশুরা এক নীরব স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। একদিকে অপুষ্টি, অন্যদিকে প্যাকেটজাত খাবারের কারণে অল্প বয়সেই স্থূলতা ও নানা রোগের ঝুঁকি বাড়ছে। গর্ভকালীন সময় থেকে শিশুর ২ বছর বয়স পর্যন্ত সময় শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম ৬ মাস: শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ দিতে হবে, এমনকি এক ফোঁটা পানিও নয়। ৬ মাস পর থেকে: মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পুষ্টিকর খাবার দিতে হবে।

চাল, ডাল, তেল ও মৌসুমি শাকসবজি দিয়ে রান্না করা নরম খিচুড়ি শিশুর জন্য সবচেয়ে আদর্শ খাবার। থালায় থাকুক রঙের বৈচিত্র্য শিশুকে দামি বিদেশি খাবার নয়, ঘরের সাধারণ খাবারেই অভ্যস্ত করুন: শক্তি ও বৃদ্ধির জন্য: ভাত, রুটি, ডাল, মাছ, মাংস এবং প্রতিদিন একটি ডিম। রোগ প্রতিরোধের জন্য: রঙিন ফল (কলা, পেঁপে, পেয়ারা) ও তাজা শাকসবজি। বর্জন করুন ক্ষতিকর অভ্যাস প্যাকেটজাত খাবার বন্ধ করুন: চিপস, চকোলেট, বোতলজাত জুস ও মিষ্টি বিস্কুটে থাকে অতিরিক্ত চিনি ও ক্ষতিকর ফ্যাট। এগুলো শিশুর স্বাভাবিক ক্ষুধা নষ্ট করে এবং ভবিষ্যতে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। স্ক্রিন দেখে খাওয়ানো নয়: মোবাইল বা টিভির সামনে বসিয়ে খাওয়ালে শিশু খাবারের স্বাদ বোঝে না এবং হজমে সমস্যা হয়।

পরিবারের সাথে হাসিখুশি পরিবেশে শিশুকে খাওয়ার অভ্যাস করান। আজকের শিশুর পুষ্টিকর খাবার আগামী দিনের সুস্থ জাতি গঠনের প্রথম ধাপ। ঘরে তৈরি পুষ্টিকর খাবারই হোক শিশুর প্রথম পছন্দ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ