ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলোকস্বল্পতার পর বৃষ্টি, আগেই নেওয়া হলো চা-বিরতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৯ ১৫:২৪:৩৮
আলোকস্বল্পতার পর বৃষ্টি, আগেই নেওয়া হলো চা-বিরতি আলোকস্বল্পতার পর বৃষ্টি, আগেই নেওয়া হলো চা-বিরতি

নিজস্ব প্রতিবেদক

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা ভালো যায়নি বাংলাদেশের। মাত্র ৫৯ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ২৭২ রানে অলআউট হয়েছে টাইগাররা। জবাবে ১ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হলে আগে-ভাগেই চা বিরতিতে যায় দু'দল। এরপরই শুরু হয়েছে বৃষ্টি।

 

সাদমান ইসলামের সেঞ্চুরিতে বড় সংগ্রহের আশা জাগিয়েও দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।  ৫৯ রান করতেই স্বাগতিকরা হারিয়েছে বাকি ৭ উইকেট। ফলে ২৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

 

টেস্টে তৃতীয় সেঞ্চুরি করা সাদমান সর্বোচ্চ ১০৫, তাওহীদ হৃদয় ৪২ ও চোট পাওয়া লিটন দাস অপরাজিত ৩৪ রান করেন। ক্যারিবীয়দের পক্ষে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফার (৫ উইকেট) নিয়েছেন বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকান।

 

জবাবে ব্যাট করতে নেমে ২৯ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর থেকে তেজনারায়ণ চন্দরপলকে নিয়ে ৬০ রানের জুটি গড়লেন ক্যাম্পবেল।







 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ