আলোকস্বল্পতার পর বৃষ্টি, আগেই নেওয়া হলো চা-বিরতি

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৩:২৪:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৩:২৪:৩৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা ভালো যায়নি বাংলাদেশের। মাত্র ৫৯ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ২৭২ রানে অলআউট হয়েছে টাইগাররা। জবাবে ১ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হলে আগে-ভাগেই চা বিরতিতে যায় দু'দল। এরপরই শুরু হয়েছে বৃষ্টি।

 

সাদমান ইসলামের সেঞ্চুরিতে বড় সংগ্রহের আশা জাগিয়েও দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।  ৫৯ রান করতেই স্বাগতিকরা হারিয়েছে বাকি ৭ উইকেট। ফলে ২৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

 

টেস্টে তৃতীয় সেঞ্চুরি করা সাদমান সর্বোচ্চ ১০৫, তাওহীদ হৃদয় ৪২ ও চোট পাওয়া লিটন দাস অপরাজিত ৩৪ রান করেন। ক্যারিবীয়দের পক্ষে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফার (৫ উইকেট) নিয়েছেন বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকান।

 

জবাবে ব্যাট করতে নেমে ২৯ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর থেকে তেজনারায়ণ চন্দরপলকে নিয়ে ৬০ রানের জুটি গড়লেন ক্যাম্পবেল।







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]