ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কয়রায় বালু ব্যবসায়ীকে প্রাণনাশের হু'ম'কি ও অপপ্রচার: থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৮ ২৩:২৯:২৫
কয়রায় বালু ব্যবসায়ীকে প্রাণনাশের হু'ম'কি ও অপপ্রচার: থানায় জিডি কয়রায় বালু ব্যবসায়ীকে প্রাণনাশের হু'ম'কি ও অপপ্রচার: থানায় জিডি
*কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রায় ব্যবসা বিক্রির লিখিত চুক্তি করেও তালবাহানা, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে লাবলু শিকারীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বালু ব্যবসায়ী কয়রা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা যায়, গত ২২/১০/২০২৬ ইং তারিখে জিডিটি দায়ের করেন আমাদী ইউনিয়নের জায়গীর মহল গ্রামের বাসিন্দা মোঃ আছাফুর রহমান (৪৩)। জিডি নং-

১০৩৮, সূত্র নং- DGCB00। অভিযোগে যা উল্লেখ করা হয় ভুক্তভোগী মোঃ আছাফুর রহমান জানান, বিবাদী লাবলু শিকারী (৩৮), পিতা- ইজ্জত আলী শিকারী, সাং- বিরোল, ডাকঘর- ভান্ডারপোল, কয়রা, খুলনা একজন বালু ব্যবসায়ী। সে তার ব্যবসা প্রতিষ্ঠান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষীর সম্মুখে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিতভাবে মোঃ আছাফুর রহমানের নিকট বিক্রি করে দেয়। কিন্তু বিক্রির পর থেকেই সে বিভিন্ন তালবাহানা শুরু করে এবং এটা নিয়ে উল্টো বিরোধ সৃষ্টি করে। এরই জেরে গত ০৫/১০/২০২৬ তারিখে লাবলু শিকারী তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৯৬৭৮৮৬৯১৮ থেকে ভুক্তভোগীর ০১৯১১১৯৫২৪৬ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি দেয়।

এখানেই শেষ নয়, গত ২১/১০/২০২৬ তারিখে সে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে আছাফুর রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ, অসত্য ও বানোয়াট তথ্য ছড়ায় এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেয়। এছাড়া একটি অনলাইন নিবন্ধনহীন ভুঁইফোড় পেজে ভুয়া সংবাদ প্রচার করে তার সম্মানহানি করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। নিরাপত্তাহীনতায় ভুগে ভুক্তভোগী কয়রা থানায় জিডি করেন। কয়রা থানার ডিউটি অফিসার আবু জাহিদ (বিপি-৮৪০৪০২৭৯৩৭) জিডিটি গ্রহণ করেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিঃ) মোঃ আব্দুর রহিমকে (বিপি-৮৪০৫১০০৫৪৭)। অফিসার ইনচার্জ মোহাঃ রাশেদুল আলম প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ

আছাফুর রহমান বলেন, "আমি স্থানীয় সাক্ষীদের সামনে স্ট্যাম্পে লিখিতভাবে বালুর ব্যবসাটা কিনেছি। টাকা দিয়েও এখন প্রাণের ভয়ে আছি। সে ফেসবুকে এসে আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাই।"


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ