ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপা এতিমখানার ইলিশ বাড়িতে নেওয়ার অ'ভি'যো'গ, ২ জনকে জ'রি'মা'না

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৮ ২১:১৬:৩৪
গলাচিপা এতিমখানার ইলিশ বাড়িতে নেওয়ার অ'ভি'যো'গ, ২ জনকে জ'রি'মা'না গলাচিপা এতিমখানার ইলিশ বাড়িতে নেওয়ার অ'ভি'যো'গ, ২ জনকে জ'রি'মা'না
মোঃ নুহু ইসলাম (পটুয়াখালী) স্টাফ রিপোর্টার

২৮ অক্টোবর পটুয়াখালীর গলাচিপায় এতিমখানায় বিতরণের জন্য বরাদ্দ ইলিশ মাছ নিজ বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ,২৭ অক্টোবর, রাতে উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাট-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার নদী থেকে অবৈধভাবে আহরণ করা প্রায় ২৫ কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ করা হয়।

পরে মাছগুলো তিনটি মাদ্রাসা ও একটি এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ঘড়ি কিনুন পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিতরণ করা মাছের একটি অংশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে না দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইনকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানায় অভিযান চালান। অভিযানকালে মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান, মাদ্রাসাটি আবাসিক নয় এবং বিতরণের জন্য পাওয়া মাছ তিনি নিজের বাড়িতে নিয়ে গেছেন। স্থানীয় আবুল হোসেনের (৫৫) সঙ্গে মাছ ভাগাভাগি করে নিয়েছেন বলেও জানান তিনি।

অন্যদিকে, বাকি দুটি মাদ্রাসায় বিতরণ করা মাছ যথাযথভাবে পৌঁছেছে বলে অভিযানকালে নিশ্চিত হওয়া যায়। সংবাদ পড়ুন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মোহাম্মদ আব্দুল্লাহ ও আবুল হোসেনকে প্রত্যেককে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, নদী থেকে জব্দ করা প্রায় ২৫ কেজি ইলিশ তিনটি মাদ্রাসা ও একটি এতিমখানায় বিতরণ করা হয়েছিল।

পরে বিতরণ করা মাছের একটি অংশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে না নিয়ে বাড়িতে নেওয়ার তথ্য পাওয়া যায়। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ ঘটনায় দুজনকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ