ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও স্বার্থক হোক বিল্লাল হোসেন সেন্টু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৮ ১৩:৫৯:৩৭
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও স্বার্থক হোক  বিল্লাল হোসেন সেন্টু যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও স্বার্থক হোক বিল্লাল হোসেন সেন্টু
মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) গৌরব,

ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করার লক্ষ্যে বুড়িচং উপজেলা ও ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন মোঃ বিল্লাল হোসেন সেন্টু। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ৯নং ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “যুব ঐক্য প্রগতি” এই মূলমন্ত্রকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন

থেকে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন সহ সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ