ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বি'পা'কে নেতানিয়াহু, মুসলিম ভোটারদের ভিডিও করবে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৭ ১৬:৪২:২১
বি'পা'কে নেতানিয়াহু, মুসলিম ভোটারদের ভিডিও করবে ইসরায়েল বিপাকে নেতানিয়াহু, মুসলিম ভোটারদের ভিডিও করবে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে আরব মুসলিম ভোটারদের ভিডিওচিত্র ধারণের জন্য বিশেষ দল মোতায়েনের পরিকল্পনা করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। লিকুদ পার্টি বড় কোনো ক্ষতির সম্মুখীন হলে এই ফুটেজ ব্যবহার করে নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনা হতে পারে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য হ্যারেটজ। 

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, আরব অধ্যুষিত এলাকার কেন্দ্রগুলো পর্যবেক্ষণ, ভোটারদের রেকর্ড এবং সরাসরি দলীয় সদর দপ্তরে তথ্য পাঠানোর জন্য কর্মী নিয়োগ করতে লাখ লাখ শেকেল ব্যয় করেছে লিকুদ পার্টি। গত কয়েক সপ্তাহে গঠিত এই দলগুলো কেন্দ্রের ভেতরে না থেকে বাইরে অবস্থান করবে, যাতে সরকারি নির্বাচন পর্যবেক্ষকদের কড়া নিয়ম এড়ানো যায়।

 

লিকুদের জ্যেষ্ঠ কর্মকর্তারা এমন এক প্রচারণা শুরুর বিষয়ে আলোচনা করেছেন যা দলটি বড় ধরনের পরাজিত হলে নির্বাচন কারচুপির দাবি তুলবে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ সূত্র জানায়, কিছু কর্মকর্তা এই কৌশল নিতে নেতানিয়াহুকেও চাপ দিচ্ছেন এবং তিনি এটি বিবেচনা করছেন, যদিও তিনি সরাসরি কোনো সভায় অংশ নিয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

নির্বাচনী পরিচালনার সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ লিকুদ কর্মকর্তা ২০২২ সালের ইসরায়েলি নির্বাচনে আনা অনিয়মের অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘২০২২ সাল ছিল বর্তমান নির্বাচনের জন্য একটি পরীক্ষামূলক মহড়া।’লিকুদ সূত্র আরও নির্দেশ করে, কেন্দ্রগুলোর বাইরে ধারণ করা ভিডিওগুলো নির্বাচনের কারচুপির প্রমাণ হিসেবে ছড়ানো হতে পারে, যদিও এই দলগুলোর ভোটারদের পরিচয় যাচাইয়ের কোনো আইনি ক্ষমতা নেই। আলাদাভাবে সারাদেশের পর্যবেক্ষকদের জন্য একটি ডেডিকেটেড নির্বাচন জালিয়াতি পর্যবেক্ষণ কেন্দ্র গঠন করা হয়েছে।

 

২০২৩ সালের অক্টোবরে গাজা ভূখণ্ডে হামলা শুরুর পর থেকে ইসরায়েলে এটিই প্রথম সাধারণ নির্বাচন, আর এই নির্বাচনের সময়ই এমন অভিযোগ সামনে এল।






 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ