ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠী জেলা যুবদল নেতা পান্নুর বিভিন্ন মন্দির পরিদর্শন: সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২১ ১৬:৫৩:১৪
ঝালকাঠী জেলা যুবদল নেতা পান্নুর বিভিন্ন মন্দির পরিদর্শন: সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ঝালকাঠী জেলা যুবদল নেতা পান্নুর বিভিন্ন মন্দির পরিদর্শন: সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা
তালুকদার আলাউদ্দিন ও তালুকদার রাসেল, ঝালকাঠি::

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্সীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নবগ্রাম ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আনিসুর রহমান খান পান্নু* নবগ্রাম ইউনিয়নের সকল পূজা মণ্ডপ ঘুরে ঘুরে পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বী ভাইদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি পর্যায়ক্রমে *বাউকাঠি মন্দির, হিমানন্দ কাঠি মন্দির, হিন্দুকাঠি মন্দির, সতদশকাঠি মন্দির, কাপুরকাঠি মন্দির সহ* নবগ্রাম ইউনিয়নের সকল মন্দির পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এ সময় তার সাথে ছিলেন নবগ্রাম ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপি এবং যুবদলের তৃণমূল পর্যায়ের সকল নেতৃবৃন্দ। পরিদর্শনকালে মোহাম্মদ আনিসুর রহমান খান পান্নু বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রতিটি মন্দিরে যাতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হয়, সেজন্য আমরা সার্বক্ষণিক মাঠে থাকবো। হিন্দু-মুসলিম ভাই ভাই, আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি।"

প্রতিটি মন্দিরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন পূজা কমিটির নেতৃবৃন্দ। তিনি সকল মন্দির কমিটির কাছে পূজার সার্বিক খোঁজখবর নেন এবং নিরাপত্তাসহ সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তায় বিশ্বাসী। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ