ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে এক মেয়েকে বা'দ দিয়ে ওয়ারিশ সনদ নেওয়ার চেষ্টার অ'ভি'যো'গ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২১ ১৫:০১:৪৪
রামুতে এক মেয়েকে বা'দ দিয়ে ওয়ারিশ সনদ নেওয়ার চেষ্টার অ'ভি'যো'গ রামুতে এক মেয়েকে বা'দ দিয়ে ওয়ারিশ সনদ নেওয়ার চেষ্টার অ'ভি'যো'গ
হেলাল উদ্দীন (মিঞাজী)


কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের নতুন তিতার পাড়ার মরহুম মাস্টার মুজাফফরের ওয়ারিশদের মধ্যে এক মেয়েকে বাদ দিয়ে গোপনে ওয়ারিশ সনদ নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মরহুমের মূল্যবান জমি নিয়ে বিরোধের আশঙ্কা দেখা দিয়েছে। অভিযোগ অনুযায়ী, মরহুম মাস্টার মুজাফফরের ওয়ারিশ হিসেবে রয়েছেন একজন স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে। তবে তাঁদের মধ্যে এক মেয়েকে বাদ দিয়ে ওয়ারিশ সনদ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, অন্য ওয়ারিশদের একটি অংশ গোপনে এ উদ্যোগ নিয়েছেন। এ কাজে কয়েকজন ভূমিদস্যু সহযোগিতা করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে মরহুমের মূল্যবান জমি ভোগদখলে নেওয়ার চেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রকৃত ওয়ারিশদের পরিচয় ও প্রাপ্য অধিকার যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ, রামু উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), এবং গর্জনিয়া ভূমি অফিসের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ