রামুতে এক মেয়েকে বা'দ দিয়ে ওয়ারিশ সনদ নেওয়ার চেষ্টার অ'ভি'যো'গ

আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৩:০১:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৩:০৩:১৩ অপরাহ্ন
হেলাল উদ্দীন (মিঞাজী)


কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের নতুন তিতার পাড়ার মরহুম মাস্টার মুজাফফরের ওয়ারিশদের মধ্যে এক মেয়েকে বাদ দিয়ে গোপনে ওয়ারিশ সনদ নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মরহুমের মূল্যবান জমি নিয়ে বিরোধের আশঙ্কা দেখা দিয়েছে। অভিযোগ অনুযায়ী, মরহুম মাস্টার মুজাফফরের ওয়ারিশ হিসেবে রয়েছেন একজন স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে। তবে তাঁদের মধ্যে এক মেয়েকে বাদ দিয়ে ওয়ারিশ সনদ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, অন্য ওয়ারিশদের একটি অংশ গোপনে এ উদ্যোগ নিয়েছেন। এ কাজে কয়েকজন ভূমিদস্যু সহযোগিতা করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে মরহুমের মূল্যবান জমি ভোগদখলে নেওয়ার চেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রকৃত ওয়ারিশদের পরিচয় ও প্রাপ্য অধিকার যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ, রামু উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), এবং গর্জনিয়া ভূমি অফিসের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]