ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুকুরের ডাকাডাকি শুনে বাড়ি থেকে বের হন ছাত্রদল নেতার বড় ভাই, ফাঁকা গু'লি ছু'ড়ে অ'প'হরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২১ ১৩:০৯:৩৬
কুকুরের ডাকাডাকি শুনে বাড়ি থেকে বের হন ছাত্রদল নেতার বড় ভাই, ফাঁকা গু'লি ছু'ড়ে অ'প'হরণ কুকুরের ডাকাডাকি শুনে বাড়ি থেকে বের হন ছাত্রদল নেতার বড় ভাই, ফাঁকা গুলি ছুড়ে অপহরণ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রের মুখে মো. রফিক (৩৭) নামের এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আটটার দিকে বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ ঘটনা ঘটে।

 

অপহৃত রফিক একই এলাকার বাসিন্দা মমতাজ আহমদের ছেলে। তিনি বাহারছড়া উত্তর শাখা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ কায়সারের বড় ভাই। আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

 

অপহৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে বাইন্যাপাড়ার এলজিইডি সড়কের পূর্ব পাশে পাহাড়ের পাদদেশে নিজ বাড়িতে ছিলেন রফিক। এ সময় বাড়ির বাইরে কুকুরের ডাকাডাকি ও চিৎকার শুনে তিনি বের হন। তখন আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন অস্ত্রধারী তাকে ঘিরে ধরে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। প্রতিবেশীরা এগিয়ে এলে অস্ত্রধারী দলের সদস্যরা দুটি ফাঁকা গুলি ছোড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

এ বিষয়ে বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কাদের বলেন, রাত আটটার দিকে নিজ বাড়ি থেকে মো. রফিককে পাহাড়ে থাকা অস্ত্রধারীরা অপহরণ করে নিয়ে গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও রফিককে উদ্ধার করা সম্ভব হয়নি।

 

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাইদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বাইন্যাপাড়া এলজিইডি সড়কের পূর্ব পাশে পাহাড়ের পাদদেশে রফিকের বাড়ি। তিনি বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ কুকুরের ডাকাডাকির শব্দ শুনে বাইরে বের হলে কয়েকজন অস্ত্রধারী তাকে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। 

 

এসময় তাকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন এই পুলিশ সদস্য।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ