ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস সংকটেন অতিরিক্ত দামে ডিলারদের গ্যাস বিক্রি, বানিজ্যের অ'ভি'যো'গ ক্রেতাদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৯ ১৯:২০:০৬
গ্যাস সংকটেন অতিরিক্ত দামে ডিলারদের গ্যাস বিক্রি, বানিজ্যের অ'ভি'যো'গ ক্রেতাদের গ্যাস সংকটেন অতিরিক্ত দামে ডিলারদের গ্যাস বিক্রি, বানিজ্যের অ'ভি'যো'গ ক্রেতাদের
মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) কুমিল্লার বুড়িচং


উপজেলা ঘুরে এবং স্থানীয় ভোক্তাদের সাথে কথা বলে দেখা গেছে, এলপিজি গ্যাস সিলিন্ডারের বাজারে চলছে চরম অনিয়ম। সরকারের পক্ষ থেকে নির্ধারিত মূল্য সিলিন্ডার প্রতি ১৮০০ টাকা হলেও, কিছু অসাধু ব্যবসায়ী ও ডিলার সিন্ডিকেট ব্যবসায়ীরা মানছে আইন প্রশাসন। উপজেলার বিভিন্ন বাজারে প্রতি ১২ কেজি ওজনের এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে ২১০০ টাকায় যা নির্ধারিত মূল্যের চেয়ে ৩০০ টাকা বেশি। খুচরা ও পাইকারি বাজারে এই অতিরিক্ত মূল্যের কারণে সাধারণ নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা চরম আর্থিক সংকটে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে গ্যাসের এই অতিরিক্ত দাম নেওয়া যেন একটা মরার ওপর ঘা হয়ে দেখা দিয়েছে। ক্রেতারা গ্যাস কিনতে গেলে ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রতি সিলিন্ডার ২১০০ থেকে ২০০০টাকা পর্যন্ত আদায় করছেন। ভুক্তভোগী সাধারণ ক্রেতাদের অভিযোগ, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে একটি কু-চক্র কৃত্রিম সংকট দেখিয়ে এই অতিরিক্ত দাম আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে

বলেন,সরকারি রেট যেখানে ১৮০০ টাকা,সেখানে বাধ্য হয়ে আমাদের ২১০০ টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে প্রতিনিয়ত। প্রতিবাদ করলে দোকানে গ্যাস নেই বলে ফিরিয়ে দেওয়া হয় ক্রেতাদেরকে। প্রশাসনের তদারকি বাড়ানোর দাবি জানিয়ে স্থানীয় সচেতন মহল ও বিশিষ্ট নাগরিকরা বলছেন।ভ্রাম্যমান আদালতের নিয়মিত অভিযান ও কঠোর মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা এমন বেপরোয়া হয়ে উঠেছে। অবিলম্বে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ

অধিদপ্তরকে সাথে নিয়ে এসব ডিলার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয় দ্রুত সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনির্দিষ্ট পদক্ষেপ কামনা করছেন উপজেলাবাসী।যাতে নির্ধারিত মূল্যে সহজেই গ্যাস কিনতে পারে গ্যাস ব্যবহারন কারীগণেরা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ