ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে জামায়াতের মতবিনিময় ও উপহার প্রদান

সমাজের মানুষের সমস্যা সমাধানে সৎ নেতৃত্ব প্রয়োজন : মোহাম্মদ সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৯ ১৩:০৫:০৫
সমাজের মানুষের সমস্যা সমাধানে সৎ নেতৃত্ব প্রয়োজন : মোহাম্মদ সেলিম উদ্দিন সমাজের মানুষের সমস্যা সমাধানে সৎ নেতৃত্ব প্রয়োজন : মোহাম্মদ সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গুলশান পূর্ব থানার ১৮ নম্বর ওয়ার্ড। রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টায় আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

 

সভায় সভাপতিত্ব করেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও গুলশান পূর্ব থানা জামায়াতের আমির মোহাম্মদ জিল্লুর রহমান।

 

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী সুশাসন প্রতিষ্ঠা করতে চায়। ইসলাম অন্য ধর্মের উপাসনালয় ও ধর্মীয় নেতৃত্বদের নিয়ে কটূক্তি করতে নিষেধ করেছে। ইসলাম মানুষকে সহনশীল হতে এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করতে শিক্ষা দেয়। প্রতিবেশী যে ধর্মেরই হোক না কেন, তার অধিকারও প্রাপ্য।

 

তিনি বলেন, জামায়াতে ইসলামী আজ পর্যন্ত অন্য ধর্মাবলম্বী সদস্যদের প্রতি অন্যায় করেনি। জামায়াতে ইসলামী ইসলামকে অনুসরণ করে। ইসলাম শিক্ষা দেয়, মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে হবে এবং প্রত্যেক মানুষকে সম্মান করতে হবে। জামায়াতে ইসলামী সেই আদর্শ অনুসরণ করে।

 

জামায়াতে ইসলামীকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার করা হয় উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন দেখছে কোনটি সত্য। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রসংগঠনের নিরঙ্কুশ বিজয় ও তার প্রমাণ বলে তিনি মন্তব্য করেন।

 

সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশে আপনারা নির্দ্বিধায় নিজেদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন। কেউ যদি আপনাদের কোনো সমস্যায় ফেলে, তাহলে আমরা আমাদের লোকজন নিয়ে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের অধিকার আদায়ের জন্য লড়াই করার চেষ্টা করব।

 

নাগরিক সেবা প্রসঙ্গে তিনি বলেন, নাগরিকদের সেবা দেওয়ার লক্ষ্যে একটি অ্যাপ তৈরি করা হয়েছে, যেখানে ৫০টিরও বেশি সেবামূলক সুবিধা থাকবে।

 

সমাজের মানুষের সমস্যা সমাধানে সৎ নেতৃত্ব প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এমন নেতৃত্ব দরকার, যারা মানুষের পাশে দাঁড়াবে এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করবে।



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ