ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের নতুন বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৬ ০২:০২:৩৯
রংপুরের নতুন বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম রংপুরের নতুন বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম
নিজস্ব প্রতিবেদক


রংপুর বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো.

শহিদুল ইসলামকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ২০২৪ সালের ২৭ অক্টোবর তিনি রংপুরের ১০ম বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর পাশাপাশি তিনি রংপুর সিটি করপোরেশনের প্রশাসকেরও দায়িত্ব পালন করেছেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ