ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে আনসার-ভিডিপির মা'দ'ক'বি'রো'ধী প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৫ ১৩:৪৮:০৮
ঈশ্বরগঞ্জে আনসার-ভিডিপির মা'দ'ক'বি'রো'ধী প্রচারণা ঈশ্বরগঞ্জে আনসার-ভিডিপির মা'দ'ক'বি'রো'ধী প্রচারণা
আব্দুল্লাহ আল নোমান ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রচারণা চালিয়েছে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।  আনসার ও শহর প্রতিরক্ষা বাহিনীর ওয়ার্ড লিডার ফয়সল আহমেদ, পিভিএমএসের আয়োজনে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মজিবুর রহমান।

মাদকবিরোধী প্রচারাভিযানটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে মুক্তিযোদ্ধা মোড় হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আনসার-ভিডিপির এ ধরনের প্রচারণা সাধারণ মানুষের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন আয়োজক ফয়সল আহমেদ, পিভিএমএস। প্রচারণার আনসার ও টিডিপির শতাধিক সদস্য অংশ নেন। এতে আরও উপস্থিত

ছিলেন উপজেলা প্রশিক্ষক আরিফুল ইসলাম, লিডার জামাল মিয়া,রোমান, সায়মন আহমেদ প্রমুখ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সানজিদা রহমান বলেন, “মাদকবিরোধী এমন উদ্যোগ প্রশংসনীয়। মাদকের নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন পুলিশের পাশাপাশি মাদক নির্মূলে আনসার ও ভিডিপিকেও  এগিয়ে আসতে হবে। এসময় তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ