ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অ'ভি'যা'নে যুবলীগ নেতাসহ গ্রে'প্তা'র ৮
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অ'ভি'যা'নে যুবলীগ নেতাসহ গ্রে'প্তা'র ৮
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ বাহিনীর পরিচালিত পৃথক বিশেষ অভিযানে ৮ বোতল ভারতীয় প্রস্তুতকৃত হুইস্কিসহ এক নারী মাদক বিক্রেতা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের এক স্থানীয় নেতা এবং দু’জন কিশোরসহ মোট ৮ জনকে গ্রেপ্তার ও হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ শশীদল ইউনিয়নের হরিমঙ্গল বাজার-ব্রাহ্মণপাড়া সড়কের একটি সেচ পাম্প সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন।
সেখান থেকে ৮ বোতল ভারতীয় হুইস্কিসহ মোসাঃ রুমা আক্তার (৩০) নামে এক নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। রুমা আক্তার দক্ষিণ তেতুভূমি (বাঁশতলা) গ্রামের খোরশেদ আলমের স্ত্রী। পৃথক আরেকটি অভিযানে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে এসআই ডি.এম.এ মজিদ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালান। এ সময় বিশেষ ক্ষমতা আইনের মামলার পলাতক আসামি এবং নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের শশীদল ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদকে (৪২) গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ তেতাভূমি (মাদ্রাসাপাড়া) এলাকার মৃত আনু মিয়ার ছেলে। একই মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো: সিয়াম (১৭) ও মো: সিয়াম (১৭) নামের দুই কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তারা উভয়েই দুলালপুর এলাকার বাসিন্দা। এদিকে, মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিচালনা করা এক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেন এএসআই মোঃ নুর আল আহসান। বিল্লাল দধিখোলা (উত্তরপাড়া) গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে। অন্যদিকে, প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে তিনজনকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তারা হলেন—দক্ষিণ তেতাভূমির আমজাদ হোসেন (৫৪), সবুজপাড়ার শরীফুল ইসলাম (২৪) এবং বড়ধুশিয়া গ্রামের মোঃ হেলাল (২৮)। এসআই মোঃ মাহতাব হোসাইন ও এএসআই মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে তাদের আটক করা হয়। ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স