ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বদরগঞ্জে বিএনপি নেতা ও তার বাবার বি'রু'দ্ধে এক বৃদ্ধকে হু'ম'কি ও ভয়ভীতি দেখানোর অ'ভি'যো'গ।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৪ ০০:৪২:০৭
বদরগঞ্জে বিএনপি নেতা ও তার বাবার  বি'রু'দ্ধে এক বৃদ্ধকে হু'ম'কি ও ভয়ভীতি দেখানোর অ'ভি'যো'গ। বদরগঞ্জে বিএনপি নেতা ও তার বাবার বি'রু'দ্ধে এক বৃদ্ধকে হু'ম'কি ও ভয়ভীতি দেখানোর অ'ভি'যো'গ।
বদরগঞ্জ( রংপুর) প্রতিনিধি

রংপুরে বদরগঞ্জ উপজেলায় বিএনপি নেতা ও তার বাবার বিরুদ্ধে টাকা না দেওয়ায় আপন দাদাকে হুমকি ও ভয়ভীতি অভিযোগ উঠেছে।অভিযুক্ত ঐ বিএনপি নেতার নাম লাভলু মৃধা। তিনি রাধানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।লাভলু মৃধা পিতার নাম ইউনুস আলী। এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দ আলী থানায় বাবাও ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।


লিখিত অভিযোগ উল্লেখ রয়েছে,ভুক্তভোগী সৈয়দ আলীর প্রথম স্ত্রী সন্তান ইউনুস আলী আর লাভলু মৃধা ইউনুস আলী র ছেলে।কিছুদিন আগে সৈয়দ আলী তার নিজস্ব নামীয় জমি বিক্রি করেন এক ব্যাক্তির কাছে সাড়ে পাঁচ লক্ষ টাকা। সেই টাকা দ্বিতীয় স্ত্রীর তিন সন্তানের বসতবাড়ি নির্মান জন্য নিজের কাছে গচ্ছিত রাখে।ঐ গচ্ছিত টাকার উপর লাভলু ও তার বাবা ইউনুস আলী লোভ পড়ে। টাকা নেওয়ার জন্য সৈয়দ আলীকে একাধিকবার চাপ ভয়ভীতি দেখান। টাকা দিতে না চাইলে প্রানে মেরে ফেলার অভিযোগ তোলেন ভুক্তভোগী। মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর ভয়ভীতি হুমকি আশংকায় ও জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সৈয়দ আলী। আমিনুল ইসলাম নামে এক ব্যাক্তি বলেন,তারা বাবা,ছেলে অসহায় সৈয়দ আলীকে টাকা জন্য বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছেন।এমনকি মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ঐ টাকা না দিলে তাকে প্রাননাশের হুমকি দেন। বদরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবতী বলেন,লাভলু মৃধা বিরুদ্ধে অনেক অভিযোগ ইতিমধ্যে শুনেছি।

অভিযোগ গুলো সত্য প্রমানিত হলে তার বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্হা নেওয়া হবে। বদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ