আকবরের ব্যাটে হার এড়াল রংপুর, সিলেটের বিপক্ষে ড্র ময়মনসিংহের
আকবরের ব্যাটে হার এড়াল রংপুর, সিলেটের বিপক্ষে ড্র ময়মনসিংহের
নিজস্ব প্রতিবেদক
গতকাল শেষ বিকেলে ব্যাটিং করতে নেমে কোনো রান না তুলেই ৩ উইকেট হারিয়েছিল রংপুর। এরপর আজ শেষ দিনের শুরুতেই আরও ২ উইকেট হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। দলের এমন বিপর্যয়ে লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে ম্যাচ ড্র করেন আকবর আলী।
তার ১৩২ বলে ৬২ রানের ইনিংসে হার এড়ায় রংপুর। ঢাকার বিপক্ষে এদিন ৪২ রানেই ৫ উইকেট হারের শঙ্কায় পড়ে রংপুর। সেই সময় দলকে টেনে তোলেন অধিনায়ক আকবর। ষষ্ঠ উইকেটে চৌধুরি মোহাম্মদ রিজওয়ানকে সাথে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন তিনি। এরপর লেজের সারির ব্যাটারদের সঙ্গে নিয়ে চেষ্টা করেন আকবর। শেষ পর্যন্ত আকবর আউট হন আরিফ আহমেদের বলে। ১৪৯ রানে অলআউট হয় রংপুর। ঢাকার সামনে তখন লক্ষ্য দাঁড়ায় ২০৬ রান। বিনা উইকেটে ৯ রান তোলার পর আলোক স্বল্পতায় দিনের খেলা বন্ধ ঘোষণা করা হয়। এরপর আর খেলা শুরু করা সম্ভব না হওয়ায় ম্যাচ ড্র ঘোষণা করা হয়। আরেক ম্যাচে দ্বিতীয় ইনিংসে সিলেটের চেয়ে পিছিয়ে থেকে খেলতে নেমে ম্যাচ ড্র করেছে ময়মনসিংহ। এক উইকেটে ১৪৮ রানে আজ চতুর্থ দিন শুরু করেছিল ময়মনসিংহ। ৮৬ রানে অপরাজিত থাকা রবিন সেঞ্চুরি তুলে নেন।
তবে সেঞ্চুরির পর ইনিংস আর বড় করতে পারেননি তিনি। এরপর মিডল অর্ডারে আরিফুল ইসলাম ও আবদুল মজিদের ব্যাটে চড়ে সংগ্রহ বড় করতে থাকে ময়মনসিংহ। দুইজন মিলে গড়েন ৮১ রানের জুটি। নাঈমের চতুর্থ শিকার হয়ে স্টাম্পিং হবার আগে ১২৯ বলে ৭২ রানের ইনিংস খেলেন আরিফুল। অন্যদিকে ১৫৫ বলে দুই ছক্কা ও ছয়টি চারে ৮৭ রান করেন মজিদ। তাকে বোল্ড করে নিজের পাঁচ উইকেট পূরণ করেন নাঈম। ৬ উইকেটে ৩৭২ রান নিয়ে তখন ময়মনসিংহের লিড ৩৫৬ রানের।
তখন দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচটি ড্র ঘোষণা করেন ম্যাচ রেফারি। সিলেটের হয়ে প্রথম ইনিংসে ৩ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ১১৯ রানে ৫ উইকেট নেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স