ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পর্কের নতুন যুগের সূচনা করল যুক্তরাষ্ট্র-চীন: জিনপিং

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৪ ১৬:৩৯:১৭
সম্পর্কের নতুন যুগের সূচনা করল যুক্তরাষ্ট্র-চীন: জিনপিং সম্পর্কের নতুন যুগের সূচনা করল যুক্তরাষ্ট্র-চীন: জিনপিং
নিজস্ব প্রতিবেদক
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, সম্পর্কের নতুন যুগের সূচনা করেছে ওয়াশিংটন ও বেইজিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জিনপিংয়ের বৈঠকের পর এক বিবৃতিতে এ কথা জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল সম্পর্ক স্থাপন করতে সম্মত হয়েছে ওয়াশিংটন ও বেইজিং।

বিবৃতিতে বলা হয়, দুই নেতা আগামী তিন বছর এবং তার পরেও দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিকনির্দেশনা হিসেবে একটি ‘গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল সম্পর্ক’ স্থাপনে সম্মত হয়েছেন। এতে বলা হয়, মতপার্থক্য থাকা সত্ত্বেও এই সম্পর্কের বৈশিষ্ট্য হবে সহযোগিতা, সুনিয়ন্ত্রিত প্রতিযোগিতা এবং দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা।

বৈঠকে দুই নেতা বেশ কিছু জটিল বিষয় নিয়ে আলোচনা করেছেন। জিনপিং ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাইওয়ান। তাইওয়ান ইস্যু সঠিকভাবে মোকাবিলা করা হলে চীন ও যুক্তরাষ্ট্র একটি স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে পারবে। অন্যথায়, উভয় দেশই বড় ধরনের সংঘর্ষ ও সংঘাতের মুখে পড়তে পারে, যা পুরো দ্বিপক্ষীয় সম্পর্ককে চরম ঝুঁকির মুখে ঠেলে দেবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ