নিজস্ব প্রতিবেদক
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ‘শত্রু ড্রোন’ শনাক্ত করে নিরাপদে ভূপাতিত করার দাবি করেছে দেশটির পুলিশ।
ইরানি পুলিশের বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের জাহেদান শহরের কাছে সারজাঙ্গাল এলাকায় ড্রোনটি শনাক্ত করা হয়। পরে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেটিকে ভূপাতিত করেন।
ড্রোনটি বর্তমানে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে প্রাদেশিক পুলিশ।
সূত্র: ইরানি সংবাদমাধ্যম






