মিরপুরে বাসে আগুন
মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। এতে কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন বলেন, ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছিল। আগুনে বাসের আসন পুড়ে যায় এবং জানালা ক্ষতিগ্রস্ত হয়। সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।






