নিজস্ব প্রতিবেদক

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


আজ রোববার সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও মিরপুরের রেনকিন অ্যাপার্টমেন্ট থেকে এই তিনজনকে আটক করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


মনিরুলের শ্যালকদের নাম, কোথায় থেকে এবং কখন তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।


মনিরুল ইসলাম পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান ও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


মনিরুলকে ২০২৪ সালের ১৩ আগস্ট চাকরি থেকে অবসর দেওয়া হয়। তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।