দেড় দশকে ক্ষমতার অপব্যবহারে বীমা খাতের ৭৩ শতাংশ দাবি অনিষ্পন্ন: ড. তিতুমীর
দেড় দশকে ক্ষমতার অপব্যবহারে বীমা খাতের ৭৩ শতাংশ দাবি অনিষ্পন্ন: ড. তিতুমীর
নিজস্ব প্রতিবেদক
গত দেড় দশকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক ও বীমা খাতে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার ফলে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেন, দেশের বীমা খাতে মোট বীমা দাবির প্রায় ৭৩ শতাংশ এখনও পরিশোধ করা হয়নি। এ খাতের অনিয়ম, অব্যবস্থাপনা ও জবাবদিহির ঘাটতি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে হবে বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংগঠনটির সদস্যদের গ্রুপ বীমা চুক্তি নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স