রুহুল কবির রিজভীর রাবি সফর শিক্ষা-গবেষণার উন্নয়নে সহযোগিতার আশ্বাস
রুহুল কবির রিজভীর রাবি সফর শিক্ষা-গবেষণার উন্নয়নে সহযোগিতার আশ্বাস
রাবি সংবাদদাতা:
রাকসুর সাবেক (সহসভাপতি) ভিপি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরকালে উপাচার্য ভবনের লাউঞ্জে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উন্নয়ন চাহিদা নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন রুহুল কবির রিজভী। মতবিনিময়কালে উপদেষ্টা রুহুল কবির রিজভী রাবিতে মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণা নিশ্চিত করার পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং পঠন-পাঠন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে সরকারের প্রত্যাশার কথা তুলে ধরেন। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং উন্নয়ন চাহিদার বিভিন্ন দিক উপদেষ্টার সামনে তুলে ধরেন। শিক্ষার্থীদের কল্যাণ ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে
কয়েকটি চাহিদা পূরণে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। জবাবে এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন উপদেষ্টা। এর আগে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স