ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইবি প্রতিনিধি

ইবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও ছাত্রলীগের ‘সহিংসতার’ প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

Tasnim Alam
আপডেট সময় : ২০২৬-১১-১৮ ২৩:৫৪:৩৯
ইবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও ছাত্রলীগের ‘সহিংসতার’ প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নাশকতা এবং নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। 
 
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। 
 
এসময় বিক্ষোভকারীদেরকে বাঁশের লাঠি তৈরী কর, ছাত্রলীগ ধোলায় কর; দালালী না রাজপথ, রাজপথ রাজপথ; ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না; লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে; লীগ ধর, জেলে ভর; ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ; ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
 
সমাবেশে শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ আলী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ছাত্রশিবিরের ওপর জুলুম-নির্যাতন চালানো হলেও আমাদেরকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগের কর্মীরা পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করলে আমরা সেই মাথা কেটে দিব।
 
সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। বর্তমান সরকার ও প্রশাসন তাদের প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে। বর্তমান ক্ষমতাসীনদের প্রশ্রয়েই এ ধরনের অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো পাঁয়তারা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনর্বাসন বন্ধ না করলে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবো।


নিউজটি আপডেট করেছেন : Tasnim Alam

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ