ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িচংয়ে কয়েলের আ'গু'নে বসতঘর পু'ড়ে ছা'ই

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৮ ২১:৫৮:১৭
বুড়িচংয়ে কয়েলের  আ'গু'নে  বসতঘর পু'ড়ে ছা'ই বুড়িচংয়ে কয়েলের আ'গু'নে বসতঘর পু'ড়ে ছা'ই
মোঃ আব্দুল্লাহ বুড়িচং (কুমিল্লা) কুমিল্লার

বুড়িচংয়ে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ঘরের আসবাবপত্র,ফ্রিজ, মোটরসাইকেল, নগদ টাকা,মূল্যবান কাগজপত্র পুড়ে ৭- ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৩০মিনিটে উপজেলার সদর পৌরসভার পূর্বপাড়া মরহুম হাজী বাচ্চু ডিলারের ছেলে শরীফুল ইসলামের ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গভীর রাতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। ঘুমন্ত মানুষ কিছু বুঝে ওঠার আগেই আগুনের শিখা দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন এবং আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। খরব পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে শরীফুল ইসলাম, মোঃ ইসমাইল ও হানিফের ঘরের আসবাবপত্র, ফ্রিজ, মোটরসাইকেল, পাখা, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ইউপি সদস্য জহিরুল ইসলাম।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ