বেড়িবাঁধের অনিয়মের প্র'তি'বা'দে'র জে'রে মারামারির মামলা, মনপুরায় কলেজ শিক্ষক গ্রে'ফ'তা'র।।
বেড়িবাঁধের অনিয়মের প্র'তি'বা'দে'র জে'রে মারামারির মামলা, মনপুরায় কলেজ শিক্ষক গ্রে'ফ'তা'র।।
মোঃ রাকিব মনপুরা (ভোলা) প্রতিনিধি।।
ভোলার মনপুরায় বেড়ীবাঁধের নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদের জেরে সংঘটিত মারামারির মামলায় মো. জাকির হোসেন (৪০) নামের এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সূর্যমুখী মাছঘাট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার
সাড়ে এগারোটায় গ্রেফতারকৃত শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত মো. জাকির হোসেন সাকুচিয়া কলেজের আইসিটি শিক্ষক এবং উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও একই এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের ১৯ মার্চ উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুরুউদ্দিন মার্কেট সংলগ্ন এলাকায় বেড়ীবাঁধের কাজের অনিয়মের প্রতিবাদ করাকে কেন্দ্র করে একটি মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ছিলেন ইউপি সদস্য ও শিক্ষক জাকির হোসেন। আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর পুলিশ তাঁকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে। এ বিষয়ে
গ্রেফতারকৃত শিক্ষকের ভগ্নিপতি রাকিব জানান, জাকির হোসেন ওই মারামারির ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। পূর্বশত্রুতার জেরে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল
ইসলাম জানান, গ্রেফতারকৃত জাকির মাস্টার একটি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) মামলার আসামি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি-১ ছবির ক্যাপশন - মনপুরায় গ্রেফতারকৃত কলেজ শিক্ষক মো. জাকির হোসেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স