ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে বুননের আয়োজনে দুই দিনব্যাপী ‘অনুরণন ২য় পর্ব’ শুরু


আপডেট সময় : ২০২৬-১১-১৮ ০০:২২:৪৩
ইবিতে বুননের আয়োজনে দুই দিনব্যাপী ‘অনুরণন ২য় পর্ব’ শুরু
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন বুননের উদ্যোগে দুই দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন ‘অনুরণন ২য় পর্ব’ শুরু হয়েছে।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে শুরু হওয়া এ আয়োজন চলবে বুধবার (১৮ নভেম্বর) পর্যন্ত।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ মামুন আল রশিদ। দুপুরে উৎসবমুখর পরিবেশে কেক কাটার মাধ্যমে তিনি ‘অনুরণন ২.০’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। 
 
বুননের সভাপতি ফাওজিয়া ফারজানা বলেন, গত বছরের ধারাবাহিকতায় নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে বুননের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘অনুরণন দ্বিতীয় পর্ব’। দুই দিনব্যাপী এ আয়োজনে থাকছে সৃজনশীল পরিবেশনা ও মননশীল আলোচনাসহ নানা আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও মননশীলতার বিকাশ ঘটবে। এমন একটি সুন্দর ও আনন্দঘন আয়োজনের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত।


নিউজটি আপডেট করেছেন : Tasnim Alam

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ