ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কা'ম'রা'ঙ্গী'র'চ'র এলাকা হতে পুলিশের লু'ণ্ঠি'ত ২৫(পঁচিশ) রাউন্ড শটগানের তাজা কার্তুজ প'রি'ত্য'ক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-১০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৭ ২২:৫৮:৪৮
রাজধানীর কা'ম'রা'ঙ্গী'র'চ'র এলাকা হতে পুলিশের লু'ণ্ঠি'ত ২৫(পঁচিশ) রাউন্ড শটগানের তাজা কার্তুজ প'রি'ত্য'ক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-১০ রাজধানীর কা'ম'রা'ঙ্গী'র'চ'র এলাকা হতে পুলিশের লু'ণ্ঠি'ত ২৫(পঁচিশ) রাউন্ড শটগানের তাজা কার্তুজ প'রি'ত্য'ক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-১০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা হতে পুলিশের লুণ্ঠিত ২৫(পঁচিশ) রাউন্ড শটগানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-১০ ১। রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে। অবৈধ অস্ত্রের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং উদ্ধারে এসআরবি নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে এসআরবি রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকান্ড কঠোরভাবে দমন করছে। ২। ৫ আগস্ট ২০২৪-এ “জুলাই গণঅভ্যুত্থান”-এর সুযোগে দুষ্কৃতিকারীরা

একযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে এবং সেগুলো পরে সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করতে থাকে, ফলে দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসআরবি শুরু থেকেই পেশাদারিত্বের সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকার লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্বারোপ করে বাহিনীগুলোকে তৎপরতা বাড়াতে নির্দেশনা দেয়। নির্দেশনার পর এসআরবি আরও জোরদার ও দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনা করছে। ৩। এরই ধারাবাহিকতায়, গতকাল ১৬ নভেম্বর, ২০২৬ তারিখ রাত আনুমানিক ২২.০৫ ঘটিকায় এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ডিএমপি ঢাকা কামরাঙ্গীরচর থানাধীন মধু সিটি আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত এলাকার মেটাডোর হোস্টেল রোডস্থ খালপাড়ের ঝোঁপের মধ্য হতে পরিত্যক্ত অবস্থায় ২৫(পঁচিশ) রাউন্ড শটগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শটগানের তাজা কার্তুজগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে এসআরবি সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে এসআরবি ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। ৫। এসআরবি-১০, এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ